উয়েফার প্রবল চাপ এবং আইনি পদক্ষেপের আলটিমেটামের মুখে অবশেষে নরম হতে বাধ্য হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণসংস্থা ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্প বা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই)-এর মূল নথিপত্র ফিফা কাউন্সিল সদস্যদের দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।
দীর্ঘদিন ধরে এই প্রকল্পটি নিয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নানা গুঞ্জন ও বিতর্ক চলছিল। বিশেষ করে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বারবার এই নথিপত্র প্রকাশের দাবি জানানো হয়েছিল। অবশেষে স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এবং আইনি জটিলতা এড়াতে ফিফা কতৃপক্ষ নথিপত্রগুলো সংশ্লিষ্ট সদস্যদের সামনে উপস্থাপনের পথ বেছে নিয়েছে।
বিশ্লেষকদের মতে, ফিফা সভাপতির এই বিশেষ প্রকল্পটিকে কেন্দ্র করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারক মহলে ক্ষমতার দ্বন্দ্ব এবং দুর্নীতির অভিযোগ নতুন মোড় নিতে পারে। আসন্ন কাউন্সিল বৈঠকে এই নথিগুলো খতিয়ে দেখার পর ফুটবলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক