যশোরের চৌগাছা উপজেলায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের ধুলিয়ানী ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম ওরফে শফি মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় পর্যায়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম ভারতে অবস্থানরত কেন্দ্রীয় ও স্থানীয় প্রভাবশালী কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন। দেশের বাইরে থেকে আসা বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন এবং গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার কার্যক্রম ও যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখতে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের বিভিন্ন স্থানে কার্যরত নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তবুও বিভিন্ন মাধ্যমে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। চৌগাছা থানায় তার বিরুদ্ধে বিশেষ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক