বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

নেতানিয়াহুর জোট হারাল সংখ্যাগরিষ্ঠতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ণ

ইসরাইলের গত সপ্তাহের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেতানিয়াহু। তবে তার সেই অভিযোগ নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং জানিয়েছে যে নির্বাচনে কোনো ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।

এই নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছিল। বিরোধী দলগুলোর তীব্র প্রতিদ্বন্দিতার মুখে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গেই ভোটগ্রহণ এবং ভোট গণনা সম্পন্ন হয়েছে। ফলে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই।

বিশ্লেষকরা মনে করছেন, এই ফলাফলের ফলে ইসরাইলের পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া বেশ জটিল হয়ে উঠবে। উগ্র ডানপন্থি জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি এবং জোট গঠনের নতুন আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD