বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

মাইশার জানাজায় হাজারো মানুষের ঢল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর শিকার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা মুশফিরাতের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনুষ্ঠিত এই জানাজায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ হাজারো সাধারণ মানুষের ঢল নামে।

নিহতের পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অত্যন্ত সম্ভাবনাময় এক শিক্ষার্থীর এমন আকস্মিক ও ট্র্যাবিক প্রয়াণে পুরো ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশ নিতে দুপুরের পর থেকেই শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী এবং স্থানীয় এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিশ্ববিদ্যালয় গেট এলাকায় সমবেত হতে শুরু করেন। পরে সেখানে এক শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)সহ প্রশাসনের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকার্ত মানুষের সাথে সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনার এই মহামারী রোধে এবং নিরাপদ সড়কের দাবিতে সবাইকে আরও বেশি সচেতন ও সোচ্চার হতে হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সড়ক পরিবহনে শৃঙ্খলা না থাকায় প্রায়ই এমন তাজা প্রাণ ঝরে যাচ্ছে, যা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। মাইশার এই মর্মান্তিক মৃত্যু যেন আর কোনো পরিবারের বুক খালি না করে, সেই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ কামনা করেন জানাজায় উপস্থিত সর্বস্তরের জনতা। জানাজা শেষে মরহুমার মরদেহ তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে পরবর্তীতে তাকে দাফন সম্পন্ন করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD