মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

আন্দোলন দমনে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ

চলমান আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পায়তারা করছে। বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমকে জানান, বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যেভাবে রাষ্ট্রীয় বাহিনীকে অপব্যবহার করে জনগণের কণ্ঠস্বর রোধ করা হয়েছিল, বর্তমান গণতান্ত্রিক সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। তবে কোনো বিশেষ মহল যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করে দেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD