মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

আসামে উচ্ছেদের আগে মসজিদে নারীদের কান্না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ

ভারতের আসাম রাজ্যের একটি মসজিদ উচ্ছেদের আগে ভেতরে বসে কান্না ও মোনাজাত করতে দেখা গেছে স্থানীয় মুসলিম নারীদের। রোববার ধুবড়ি জেলার গৌরীপুর-আলমগঞ্জ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পরে কঠোর পুলিশ পাহারা ও প্রশাসনিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ঐতিহাসিক মসজিদটি গুঁড়িয়ে দেয় ভারতীয় কর্তৃপক্ষ।

মসজিদটি ভাঙার ঠিক আগমুহূর্তে কয়েকজন মুসলিম নারী সেখানে অবস্থান করেন এবং শেষবারের মতো আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। তাদের এই হৃদয়বিদারক কান্নার দৃশ্য স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা দেশটিতে সংখ্যালঘু মুসলমানদের ওপর চলমান নিপীড়নের চিত্রকে আবারও স্পষ্ট করে তোলে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের উচ্ছেদ অভিযান ও ধর্মীয় স্থাপনা ধ্বংসের ঘটনা আঞ্চলিক সম্প্রীতি বিনষ্টের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। মানবাধিকার সংগঠনগুলো বারবার এ ধরনের একতরফা পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে আসছে, যা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রাকে আরও অনিশ্চিত করে তুলছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD