ন্যূনতম মজুরি ও ভাতা বাস্তবায়নের দাবিতে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা। শ্রমিকদের লাগাতার আন্দোলনের মুখে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে এই বিক্ষোভের সূত্রপাত হয়।
গত কয়েক দিন ধরেই বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের নায্য পাওনা এবং বর্ধিত মজুরি কাঠামোর সঠিক বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করলেও পরবর্তীতে তা তীব্র আকার ধারণ করে। কারখানার ফটকে অবস্থান নিয়ে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছেন, তবে শ্রমিকদের অনড় অবস্থানের কারণে অধিকাংশ কারখানা বন্ধ রাখতে হয়েছে।
শিল্পাঞ্চল আশুলিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট কারখানা মালিকপক্ষ এবং শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। পোশাক খাতের এই অচলাবস্থা দ্রুত নিরসন না হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সাধারণ শ্রমিকদের দাবিদাওয়া মানবিক ও যৌক্তিকভাবে বিবেচনা করে দ্রুত একটি স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তারা।
আরববাংলা টিভি/ডেস্ক