যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর ফলাফলের ওপর দেশটির আগামী দিনের রাজনৈতিক গতিপ্রকৃতি বহুকাংশে নির্ভর করবে। বিশেষ করে বৈশ্বিক রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে পুরো মার্কিন জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোটাভুটিতে রেকর্ড সংখ্যক নাগরিক অংশ নিয়েছেন। নির্বাচনী প্রচারণায় অর্থনীতি, মুদ্রাস্ফীতি, গর্ভপাত অধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সুরক্ষার মতো বিষয়গুলো প্রধান এজেন্ডা হিসেবে উঠে এসেছে। বর্তমান প্রশাসনের নীতিমালার কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রেও এই নির্বাচনকে একটি বড় মাপকাঠি হিসেবে দেখা হচ্ছে।
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংশ্লিষ্ট বিশ্লেষকরা জানিয়েছেন যে, এই মধ্যবর্তী নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতির পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক চুক্তির ভবিষ্যত কী হবে, তা অনেকটাই নির্ধারিত হবে আজকের এই ভোটাভুটির ফলাফলের ওপর। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হলে একে একে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক