প্রতিষ্ঠার মাত্র এক বছরের ব্যবধানে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সফলভাবে সম্প্রসারণ করেছে মানবাধিকারভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি বা এইচআরডিএস। মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশের তরুণ সমাজকে বিভিন্ন অধিকারভিত্তিক আন্দোলনে সম্পৃক্ত করার মহৎ লক্ষ্য নিয়ে এই সংগঠনটি তাদের যাত্রা শুরু করেছিল। অত্যন্ত কম সময়ের মধ্যে তাদের এই ব্যপক বিস্তার দেশের নাগরিক সমাজ ও মানবাধিকার মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।
সংগঠনটির কেন্দ্রীয় সূত্র গণমাধ্যমকে জানান, আগামী দিনে দেশের প্রতিটি তৃণমূল পর্যায়ে মানবাধিকারের বার্তা পৌঁছে দেওয়ার কাজ চলছে। বিশেষ করে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তরুণ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এইচআরডিএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাইলফলক অর্জনে সংগঠনের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানানো হয়েছে এবং আগামী দিনে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক