ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে। দুই পৃথক ঘটনায় কুকি জনগোষ্ঠীর পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ও রোববারের এসব হত্যাকাণ্ড ঘিরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই জাতিগত বিরোধ নিরসনে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন সবাইকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক