সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের এই ন্যায্য দাবি ও আন্দোলনকে কেন্দ্র করে পুরো শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছে।

বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়িসহ শতাধিক যানবাহন ভাঙচুর করেছে। এই অপ্রীতিকর ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত দীর্ঘদিন ধরে শ্রমিকদের জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধির দাবি ওঠে আসছিল। মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এই সংকট নিরসনের চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।

এদিকে বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে শ্রমিকদের ওপর বিভিন্ন নিপীড়নমূলক ব্যবস্থার কারণে গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে অসন্তোষের বীজ রোপিত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে সচল রাখতে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তবে কিছু দুষ্কৃতকারী এই আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতা সৃষ্টি করতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। শ্রমিকনেতাদের সাথে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে এই অচল অবস্থা নিরসন করা হবে বলে আশা করা হচ্ছে। সাধারণ শ্রমিকরা যাতে কোনো ধরনের প্ররোচনায় পা না দেন, সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD