সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সৌদির তিন শহরে জরুরি সতর্কতা প্রত্যাহার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ

সৌদি আরবের তিন গুরুত্বপূর্ণ শহর আভা, খামিস মুশাইত ও তাইফে স্বল্প সময়ের জন্য জরুরি সতর্কতা জারি করেছিল দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থানীয় সময় অনুযায়ী এই সতর্কতা জারির পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়। তবে পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে এসব এলাকার বিপদ কেটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সাথে মোকাবিলা করা হয়েছে। বর্তমান আবহাওয়া এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। নাগরিকদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে, যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুত রাখা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD