প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) বিকেল ৪.৩০ টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ত্রিপরিষদের সকল সদস্য উপস্থিত রয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত সপ্তাহেও মন্ত্রিপরিষদের বৈঠকে বেশ কিছু জনকল্যাণমুখী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, বর্তমান সরকারের মেয়াদে রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বর্তমান প্রশাসন একটি সুশাসন প্রতিষ্ঠার লক্ষে কাজ করে যাচ্ছে। অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর যেকোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা কঠোরভাবে দমন করার বিষয়েও নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা চলছে।
আজকের এই মন্ত্রিপরিষদ বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করে বিস্তারিত সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সচিবালয় চত্বরে এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এই বৈঠকের মাধ্যমে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে।
আরববাংলা টিভি/ডেস্ক