ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন ভেঙে আখাউড়ার বরিশাল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলা। সাধারণ মানুষ ও স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের মাঝে এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রস্তাবিত এই প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে একটি বিশাল পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় চার ইউনিয়নের ক্ষুব্ধ বাসিন্দারা। পদযাত্রায় অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, কোনো ধরনের জনমত জরিপ বা স্থানীয় জনগণের মতামত ছাড়াই এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনরোষ এড়াতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। স্থানীয় জনসাধারণ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি এই অযৌক্তিক উপজেলা গঠনের প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক