সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

কয়েকদিনের মধ্যেই ইরানে পরমাণু হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের ওপর পারমাণবিক হামলা চালাতে পারে মার্কিন প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক টাকার কার্লসন এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

টাকার কার্লসন জানিয়েছেন, এই সম্ভাব্য হামলার মূল লক্ষ্যবস্তু হতে পারে ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পিকঅ্যাক্স মাউন্ট এলাকা। আন্তর্জাতিক রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দিতে পারে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন এই সম্ভাব্য সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অর্থনীতি ও কূটনীতিতে গভীর প্রভাব ফেলবে। বিশেষ করে বৈশ্বিক তেল সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক পরিণতি হতে পারে। সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD