খুলনা থেকে একটি রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা বাজার মোড়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে এক মানসিক ভারসাম্যহীন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বাসটি দ্রুতগতিতে গন্তব্যের দিকে আসছিল। পথিমধ্যে কুমিরা বাজার মোড় এলাকায় পৌঁছালে হুট করে বাসের সামনে এক মানসিক ভারসাম্যহীন পথচারী চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ ব্রেক কষে ও স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ হারান, যার ফলে বাসটি সোজা রাস্তার পাশের খাদে গিয়ে উল্টে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পথচারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে পুলিশ জানিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরববাংলা টিভি/ডেস্ক