শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার নেমে এসেছে ৪৮ দশমিক ০৪ শতাংশে। সাম্প্রতিক শিক্ষা খাতের সার্বিক পরিস্থিতি ও মূল্যায়ন প্রক্রিয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে এই ফলাফলে। দেশের অন্যান্য অঞ্চলের মতো কুমিল্লা বোর্ডেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছেন অনেক শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর এই বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে সফলভাবে পাস করেছে মাত্র ৪৪ হাজার ২৭২ জন শিক্ষার্থী। আর কাঙ্ক্ষিত জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৩১৩ জন। সামগ্রিক ফলাফলের এই নিম্নমুখী প্রবণতা শিক্ষক, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক ও হতাশাজনক বিষয় হলো, এবারের ফলাফলে কুমিল্লা বোর্ডের অধীন মোট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ শতভাগ ফেল করা এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, গত কয়েক বছরে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় তৈরি হওয়া দীর্ঘমেয়াদী অনিয়ম, অব্যবস্থাপনা এবং তদারকির অভাবেই আজকের এই বিপর্যয় দেখা দিয়েছে।

পরীক্ষায় এই বিপর্যয়ের কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যৎ শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও শিক্ষা বোর্ডের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষাবিদরা। সাংবাদিকদের এমনটাই জানান তারা। ভবিষ্যতে এই হার উন্নত করতে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় সম্পৃক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD