শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বাকেরগঞ্জে নদীভাঙনে সড়ক বিলীন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ সাদিস গ্রামে পাণ্ডব নদে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। নদীর তীব্র স্রোত এবং অব্যাহত ভাঙনের কারণে ইতোমধ্যে নদীতীরবর্তী গুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা সড়কটির একটি বড় অংশ ধসে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, যেভাবে ভাঙন অব্যাহত রয়েছে, তাতে যেকোনো মুহূর্তে সম্পূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সড়কটি ধসে পড়ার কারণে ওই এলাকার সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এছাড়া নদীর তীরবর্তী বাসিন্দারা তাদের বসতভিটা ও আবাদি জমি নিয়ে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ভাঙন রোধে দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, সময়মতো ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে তলিয়ে যেতে পারে এই জনপদের গুরুত্বপূর্ণ অংশ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD