বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

গাজার শিশুদের জন্য হামজার লাখ পাউন্ড তহবিল সংগ্রহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান সংঘাতে যুদ্ধাহত, নিপীড়িত এবং চিকিৎসাবঞ্চিত শিশুদের সহায়তার জন্য এক লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। ব্রিটিশ ক্রীড়া সংস্থা নজুম স্পোর্টসের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ দাতব্য অনুষ্ঠান থেকে এই মহৎ উদ্দেশ্যে এই অর্থ সংগ্রহ করা হয়। সংগৃহীত এই তহবিলের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৫ লাখ টাকার বেশি। গাজার সংকটময় পরিস্থিতিতে নিরীহ শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংস কুড়িয়েছে।

হামজা চৌধুরী তার সুখ্যাতি ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই দাতব্য কার্যক্রম সফল করে তোলেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বার্তার মাধ্যমে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এবং যারা এই ফান্ড সংগ্রহে উদারভাবে সাহায্য করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাংবাদিকদের তিনি জানান, গাজার শিশুদের এই দুঃসময়ে চুপ করে বসে থাকা যায় না। মানবতাবাদী এই প্রচেষ্টা বিশ্বজুড়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খেলাধুলার পাশাপাশি এমন সামাজিক ও মানবিক কাজে হামজার সম্পৃক্ততা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD