ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনের প্ল্যাটফর্মে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হামলার সময় স্টেশনটিতে বহু সাধারণ যাত্রী উপস্থিত ছিলেন। হঠাৎ করে আকাশ থেকে নেমে আসা ড্রোনগুলোর আঘাতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থাই গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকেও যুদ্ধবিরতি ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনায় গোটা অঞ্চলে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
আরববাংলা টিভি/ডেস্ক