জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে রাজধানী ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করতে তৎপর রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে বুধবার বিকেলে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের পক্ষ থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রিড উপকেন্দ্রে তার টানানো, নতুন লাইন স্থাপন এবং পুরনো যন্ত্রপাতি মেরামতের জন্য এই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা আবশ্যক হয়ে পড়েছে।
গ্রাহকদের অবগতির জন্য জানানো হয়েছে যে, নির্ধারিত এই সময়ে ধামরাইয়ের কালামপুর, কুল্লা, ধামরাই পৌর এলাকাসহ আশপাশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ থাকবে না। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়া মাত্রই কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক