বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চালুর ঘোষণা সৌদিয়া এয়ারলাইন্সের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ

পরিস্থিতি স্বাভাবিক থাকলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকামুখী সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট বুধবার থেকে পুনরায় শুরু হতে পারে। আজ মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ঘটনার পর থেকে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছিল।

বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর যাত্রীদের যাতায়াত সহজ করতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, নির্ধারিত সময়েই ফ্লাইটগুলো পুনরায় চালু হবে এবং এর মাধ্যমে দুই দেশের মধ্যকার আকাশপথে যোগাযোগ আরও সুদৃঢ় হবে। বিমানযাত্রীদের নিয়মিত আপডেট জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD