মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সীতাকুণ্ড উপকূলে চলছে অবৈধ বালুদস্যুতা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ণ

উপকূলরক্ষা বেড়িবাঁধের কাছাকাছি এলাকা থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও তা বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। সৈয়দপুর থেকে ফৌজদারহাট পর্যন্ত বিভিন্ন স্থানে এবং সোনাইছড়ির বকতারপাড়ায় মাবিয়া শিপইয়ার্ডসংলগ্ন এলাকায় ব্যাপকভাবে বালু তোলা হচ্ছে, যা পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের মতে, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নিয়মনীতিকে তোয়াক্কা না করে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে উপকূলীয় বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিতে পড়েছে এবং যেকোনো সময় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে পুরো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেট ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী লোক এই বালু উত্তোলনের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিকদের কাছে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, বারবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার মিলছে না। প্রশাসনের উদাসীনতার সুযোগ নিয়ে দস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে এলাকাবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। পরিবেশবাদীরাও এই বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন যাতে উপকূলের জীববৈচিত্র্য ও জনবসতি রক্ষা করা সম্ভব হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD