শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদের কোনো মূল্য নেই: নাহিদ ইসলাম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এই সংসদে বিরোধী দলের বক্তব্য কিংবা জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন নেই। এটি এখন বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সংসদে পরিণত হয়েছে। এমন পরিস্থিতি দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ভবিষ্যতের জন্য এক বড় ধরণের শঙ্কা তৈরি করছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি আরও বলেন, এই সরকার এবং সংসদ আদৌ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না করে গঠিত এই সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের সামগ্রিক অর্থনীতি এবং জনজীবন যখন নানা সংকটের আবর্তে ঘুরপাক খাচ্ছে, তখন সংসদের এমন একপেশে ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি মনে করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও সংসদকে এভাবেই জনগণের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সেই একই সংস্কৃতির পুনরাবৃত্তি ঘটছে কি না, তা নিয়ে দেশবাসীর মনে আজ প্রশ্ন দেখা দিয়েছে। সরকার যদি অবিলম্বে জনগণের প্রকৃত দাবিগুলো মেনে না নেয় এবং কার্যকরে সচেষ্ট না হয়, তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে আরও কঠোর রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD