শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

আসিফ আকবরের গাড়িতে গুলি, জামায়াতের তীব্র নিন্দা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই আকস্মিক ও উদ্বেগজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর এমন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সচেতন নাগরিক ও বুদ্ধিজীবী সমাজ।

শনিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সমাজে আতঙ্ক সৃষ্টির লক্ষে একটি কুচক্রী মহল এ ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত নেতারা।

এদিকে দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এই ঘটনায় গভীর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে। সাধারণ মানুষের মাঝেও এ নিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD