শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

তাইওয়ানে টাইফুনের আঘাত, নিহত ১ আহত ৩৫০

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ

তাইওয়ানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন চাম্পি। এতে একজন নিহত ও ৩৫০ জন আহত হয়েছেন। ঝড়ের কারণে গাছপালা উপড়ে পড়েছে, দোকানপাট ও স্কুল বন্ধ হয়ে গেছে এবং হাজারো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ৪ হাজার ৩০০ জনের বেশি মানুষকে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রাকৃতিক এই দুর্যোগের ফলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দ্বীপটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টাইফুনের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। উদ্ধারকর্মীরা মাঠে কাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তৎপরতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক আবহাওয়া বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD