শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

দেশ ও জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের প্রতি জুবায়েরের আহ্বান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব পর্যায়ের জনশক্তিকে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আমানতদারিতা ও জবাবদিহি নিশ্চিত করাই জামায়াতের মূল লক্ষ্য।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ গঠনে সকল রাজনৈতিক দল ও মতের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ দেশজুড়ে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা থেকে বেরিয়ে এসে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি এক আলোচনা সভায় সাংবাদিকদের জানান, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। সমাজ পরিবর্তনের এই বার্তা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি জোর তাগিদ দেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD