বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে ভোট গ্রহণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ সেশনের আমির নির্বাচনের লক্ষ্যে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ব্যালটের মাধ্যমে গোপন ভোট দিয়েছেন সংগঠনটির রুকনরা। গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংগঠনিক নিয়ম অনুসরণের মাধ্যমে সম্পন্ন হওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উপজেলা ও পৌরসভার পুরুষ ও মহিলা রুকনরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাংবাদিকদের জানান হয়েছে যে, জামায়াতে ইসলামী দেশের প্রতিটি সাংগঠনিক স্তরে নিয়মিত ও নিয়মতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করে থাকে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা দক্ষিণ জেলেও এই গোপন ভোটের আয়োজন করা হয়েছে, যা সংগঠনের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার এক অনন্য নিদর্শন বলে মন্তব্য করেন স্থানীয় দায়িত্বশীলরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD