বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

ধর্মীয় সম্প্রীতি রক্ষা সরকারের মূল লক্ষ্য: শেখ রবিউল আলম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন নয়, একটি ঐক্যবদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ দেশে বসবাসকারী সব ধর্মের মানুষ সমান নাগরিক অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন এবং তাদের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে বিশ্বাস করে বর্তমান প্রশাসন।

তিনি আরও উল্লেখ করেন যে, অতীতে বিভিন্ন সময়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছিল, যার সাথে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের ইন্ধন ছিল। জনগণের মাঝে কৃত্রিম বিভেদ তৈরি করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার সেই অপচেষ্টা আজ দেশের সচেতন জনগণ রুখে দিয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা উস্কানি বরদাস্ত করা হবে না। দেশবাসীকে সব ধরনের সংকীর্ণতা ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD