ইসরাইলের আসন্ন সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রকাশিত একটি জনমত জরিপে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তুলনায় বেশ কিছুটা এগিয়ে থাকতে দেখা গেছে বিরোধীদলীয় রাজনীতিবিদ গাদি আইজেনকটকে। দেশটির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকটকে অধিকতর উপযুক্ত ও যোগ্য বলে মনে করছেন ইসরাইলের প্রায় ৪৫ শতাংশ সাধারণ নাগরিক। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পক্ষে সমর্থন জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ মানুষ। জরিপটির ফলাফলে দেখা গেছে যে শুধু প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়েই নয়, বরং সামগ্রিক জনপ্রিয়তার দিক থেকেও তিনি এগিয়ে রয়েছেন।
বিস্তারিত
আরববাংলা টিভি/ডেস্ক