সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ ডিসি অফিসে সোলার প্যানেল স্থাপন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ

বর্তমান সময়ে জ্বালানি সংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে আধুনিক সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। গ্রিড-টাইড সোলার সিস্টেমের এই উদ্যোগে প্রায় ৮০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যা কার্যালয়ের দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে এই সোলার প্যানেল কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, দেশের সার্বিক বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি অন্যান্য দপ্তরেও এ ধরনের পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। তারা সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এর সফল বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এই সোলার প্যানেল চালুর ফলে একদিকে যেমন সরকারি বিদ্যুৎ বিলের খরচ হ্রাস পাবে, অন্যদিকে তেমনি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় এক অনন্য মাইলফলক রচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD