রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সৌদি বিমানবন্দর বিধিনিষেধ: বিঘ্নিত ১১৮ ফ্লাইট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জেরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও আকাশসীমায় কড়াকড়ি এবং জরুরি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর প্রত্যক্ষ প্রভাবে বাংলাদেশ থেকে পবিত্র ভূমি সৌদি আরবগামী বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাজধানী ঢাকা থেকে পরিচালিত সরাসরি এবং বিভিন্ন গন্তব্যের ট্রানজিট মিলিয়ে মোট ১১৮টি ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছ।

এই ফ্লাইট বিঘ্নিত হওয়ার ঘটনার ফলে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ প্রবাসীরসহ মোট ১৮ হাজার ৩৬২ জন সৌদাগামী যাত্রী। নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করতে না পারায় বিমানবন্দরগুলোতে আটকে পড়েন হাজারো মানুষ। অনেক যাত্রী দীর্ঘ সময় ধরে এয়ারপোর্টে অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সান্ত্বনা দেওয়া হলেও ফ্লাইট স্বাভাবিক হওয়ার সুনির্দিষ্ট সময় নিয়ে এক ধরণের ধোঁয়াশা রয়ে গেছে।

পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট এভিয়েশন বিশেষজ্ঞরা কূটনৈতিক ও আন্তর্জাতিক মহলে জোরালো যোগাযোগ বজায় রাখার ওপর জোর দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমানবন্দর সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই ফ্লাইটগুলো পুনরায় চালুর সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির দীর্ঘস্থায়ী প্রভাব এড়াতে বিকল্প রুটের চিন্তাভাবনাও করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD