রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সরকারি বিজ্ঞাপনের মূল্য পুনর্নির্ধারণের দাবি এনইসির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ

সম্প্রতি সরকারি বিজ্ঞাপনের মূল্যবৃদ্ধি করে যে পরিপত্র জারি করা হয়েছে, তা অপ্রতুল ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর মূল্যহার পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। সংগঠনের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আজ রবিবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বর্তমান বাজারদর এবং সংবাদমাধ্যম পরিচালনার সার্বিক ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে সরকারি বিজ্ঞাপনের হার নির্ধারণ করা অত্যন্ত জরুরি। বর্তমান জারি করা পরিপত্রটি বাস্তবসম্মত নয় এবং এর মাধ্যমে গণমাধ্যমগুলো আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছে। অবিলম্বে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা করে এই মূল্যহার পুনর্বিবেচনা করার জোরালো দাবি জানান তারা।

গণমাধ্যম সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনের ন্যায্যমূল্য পাওয়ার দাবি জানিয়ে আসছেন। এনইসি নেতারা আশা প্রকাশ করেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও টিকে থাকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করবে, যা গণমাধ্যমের পেশাদারিত্ব বজায় রাখতে সহায়ক হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD