রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

সাতক্ষীরায় শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ফজলুল হক আমিনীকে অবশেষে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার ১৭ অক্টোবর রাত ১১টার দিকে কালিগঞ্জ থানার কৃষ… এলাকা থেকে তাকে আটক করা হয়।

উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই সারা দেশে এক ধরনের নৈরাজ্য ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি গড়ে উঠেছিল। সম্প্রতি ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের উসকানিতে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে টার্গেট করে হামলা চালানো হয়। এই হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই স্থানীয় জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ঘটনার পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কতৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছেন যে, মূল আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ শুরু থেকেই তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত সময়ের মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হলে এলাকায় শান্তি ফিরে আসবে এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কমবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD