শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ

জাতীয় বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের ত্রুটির কারণে শ্রীলঙ্কায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শনিবার ১৭ অক্টোবর দেশটির বিদ্যুৎব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়ে। এতে বিভিন্ন এলাকায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে সাধারণ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগ পোহায়।

জরুরি সেবা ও বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিকল্প জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সচল রাখার চেষ্টা করা হয়। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত গ্রিড মেরামতের কাজ শুরু করে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার ঘোষণা দেয়।

এই অপ্রত্যাশিত বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাজধানী কলম্বোসহ দেশের বিভিন্ন বড় শহরের বাণিজ্যিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। তীব্র গরমে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। বিদ্যুৎ সংকটের সঠিক কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD