রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বেলজিয়ামে শিক্ষা সংস্কারের প্রতিবাদে সংঘর্ষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ

শিক্ষা সংস্কার, ব্যয় সংকোচন নীতি ও পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে বেলজিয়ামের দুটি শহরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও তাদের সমর্থকেরা। শনিবার রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

ইউরোপজুড়ে চলমান অর্থনৈতিক সংকট এবং বিভিন্ন দেশের সরকারের নেওয়া কঠোর ব্যয় সংকোচন নীতির কারণে শিক্ষা খাতে এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। এর জেরে বেলজিয়ামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। সাম্প্রতিক শিক্ষা সংস্কারের প্রস্তাব শিক্ষার্থীদের আরও বেশি আন্দোলিত করেছে। ব্রাসেলসের রাজপথে হাজার হাজার শিক্ষার্থী সমবেত হয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে বেলজিয়াম সরকার যদি শিক্ষার্থীদের দাবি আমলে না নেয়, তবে এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD