সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত কোয়ার্টারের সার্বিক অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি রাজধানীর আজিমপুর সরকারি কোয়ার্টার পরিদর্শনের সময় সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।
শনিবার ১৭ অক্টোবর রাজধানীর আজিমপুর এলাকার সরকারি কোয়ার্টার পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কোয়ার্টারগুলোর বর্তমান আবাসিক পরিস্থিতি খুব কাছ থেকে দেখেন এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে খোঁজখবর নেন। সরকারি আবাসন সুবিধার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কোনোভাবেই সরকারি কোয়ার্টারে সাবলেট বা অবৈধভাবে অন্য কাউকে ভাড়া দেওয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ড নিয়মের গুরুতর লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টারগুলোর চারপাশের বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচ্ছন্নতার অভাব দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবিলম্বে কোয়ার্টারের পরিবেশ উন্নত করার নির্দেশ দেন এবং সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত না হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও একটি অসাধু চক্র নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোয়ার্টারগুলো অপব্যবহার করছে। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনস্বার্থে এবং সরকারি সম্পদের সুষম ব্যবহারের স্বার্থে এই ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আরববাংলা টিভি/ডেস্ক