খুলনার ফুলবাড়িগেট এলাকায় মাত্র সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় ১৯ বছরের এক তরুণ ও ৮৩ বছরের এক বৃদ্ধ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার সকালে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে যা স্থানীয় জনগণের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, যিনি ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯)। অপরজন খালিশপুরের বাসিন্দা ৮৩ বছরের এক বৃদ্ধ। সকালে রেললাইন পার হওয়ার সময় পৃথক এই দুর্ঘটনাগুলো ঘটে বলে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এই ধরনের দুর্ঘটনা এড়াতে রেললাইন পারাপারে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে রেললাইনের আশেপাশের নিরাপত্তা জোরদার করার দাবিও উঠেছে।
আরববাংলা টিভি/ডেস্ক