শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থানে তারেক রহমানের আকস্মিক পরিদর্শন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা ও হকারমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। শনিবার মাত্র সাড়ে চার ঘণ্টায় তিনি আকস্মিকভাবে ১৩টি স্থান পরিদর্শন করেন। দেশবাসীর কল্যাণ নিশ্চিত করতে এবং সরকারি সেবার মান বাড়ানোর লক্ষ্যে তিনি এই ঝটিকা পরিদর্শন পরিচালনা করেন বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।

এ সময় বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এসব ত্রুটি সংশোধনের নির্দেশ দেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকারের এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD