শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ একই পরিবারের ৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো পর্যটন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রিসোর্টের ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। একই সাথে এই ধরনের আবাসিক হোটেল ও রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

এদিকে এ ধরনের দুর্ঘটনা রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, রিসোর্টগুলোর লাইসেন্স এবং অগ্নিনির্বাপণ সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD