বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

কুমিল্লায় জামায়াতের গাড়িতে ভাঙচুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ

প্রোগ্রাম চলাকালে কিছু যুবক হইচই করে গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা। বুধবার রাতে মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্ধারিত কর্মসূচি পালিত হচ্ছিল। এ সময় হঠাৎ কিছু দুষ্কৃতকারী যুবক অতর্কিতভাবে প্রোগ্রামের ভেতর প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সেখানে উপস্থিত গাড়িতে ভাঙচুর চালায়। এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত নেতারা।

ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান স্থানীয় নেতৃবৃন্দ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD