দিল্লিতে দুই সহকর্মী নেতার গ্রেপ্তারের প্রতিবাদে ফের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির অর্থাৎ সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকে। আগামী শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। লেহরা দো তিরঙ্গা বা তেরঙা ওড়াও নামে এই বিক্ষোভ কর্মসূচি থেকে সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করা হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা।
সম্প্রতি রাজধানীতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের ওপর দমনপীড়নের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির শীর্ষ নেতারা। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত সকল নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে আগামীদিনের আন্দোলন কর্মসূচি আরও জোরদার করার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিজেপির আহ্বায়ক। রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক