বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

গজারিয়ায় প্রকাশ্যে দোকান ভাঙচুর ও দখলের অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় প্রকাশ্য দিবালোকে একদল সন্ত্রাসী বিরুদ্ধে একটি দোকান জোরপূর্বক দখল ও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনাটি এলাকার সাধারণ ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। দিনের আলোতে এমন ধৃষ্টতাপূর্ণ অপরাধমূলক কর্মকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্রই তুলে ধরে।

ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে মো. রায়হান, শাহাবুদ্দিন ও মো. রিপনসহ জড়িতদের বিরুদ্ধে দোকান ভাঙচুর, নতুন দোকান নির্মাণসহ নানা অপরাধের অভিযোগে স্থানীয় থানায় একটি এজাহার দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারটি সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল তাদের এই পৈতৃক ও ব্যবসায়িক সম্পত্তি জবরদখল করার পাঁয়তারা চালিয়ে আসছে। বারবার হুমকি দেওয়ার পরও তারা আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই ঘটনার পেছনে স্থানীয় প্রভাবশালী কিছু রাজনৈতিক ইন্ধনদাতা রয়েছে। অতীতে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ধরনের জবরদখল ও নৈরাজ্য সৃষ্টির সংস্কৃতি চালু করেছিল। যদিও বর্তমান সময়ে দেশে সুশাসন প্রতিষ্ঠার জোর চেষ্টা চলছে, তবুও কিছু দুষ্কৃতকারী সেই পুরোনো পন্থায় সাধারণ মানুষের সম্পদ গ্রাসের অপচেষ্টা অব্যাহত রেখেছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জোর দাবি জানিয়েছে, অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত মূল হোতা রায়হান, শাহাবুদ্দিন ও রিপনসহ সকল সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD