২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি প্রায় এক বছর। তবে গ্যালারিতে বসে ক্রিকেটের সবচেয়ে বড় আসর দেখার লড়াই এখনই জমে উঠেছে। টিকিট বিক্রির প্রথম ১২ দিনেই ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে এক কোটি ৫০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট ঘিরে দর্শকদের উন্মাদনা প্রতিবারই নতুন উচ্চতা স্পর্শ করে। এবারো তার ব্যতিক্রম হয়নি। উদ্বোধনী পর্বের টিকিট পেতে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়েছেন। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিটের এই অভূতপূর্ব চাহিদা টুর্নামেন্টের জনপ্রিয়তারই আরেকটি প্রমাণ।
বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগে এমন আগ্রহ আয়োজকদের মধ্যেও বাড়তি উদ্দীপনা তৈরি করেছে। স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ করতে দর্শকরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। আগামী দিনগুলোতে টিকিটের চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক