পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি, রাশিয়ার বাইরে রোসাটমের নির্মিত প্রথম প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি। এই অগ্রগতির ফলে দেশের পরমাণু শক্তি খাতের সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, এই অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পাবে। পরমাণু শক্তি উৎপাদনের ক্ষেত্রে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে রূপপুর প্রকল্পের এই নতুন সংযোজন এক মাইলফলক হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এই মেগা প্রকল্পের কাজ শুরু হলেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের আন্তর্জাতিক প্রযুক্তির ব্যবহার ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক