মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

মৃত্যুফাঁদ এড়াতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দক্ষিণ অঞ্চলের কর্ণফুলী উপজেলা থেকে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া অংশের অধিকাংশ স্থান এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁক, সরু রাস্তা এবং অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে এই মহাসড়কে প্রতিনিয়ত অসংখ্য ছোট-বড় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ যাত্রীরা। এই মহাসড়কে যাতায়াতকারী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে এবং সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে এবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও প্রশস্ত করার কাজ হাতে নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী চালকদের দীর্ঘদিনের দাবি ছিল এই জনবহুল সড়কটিকে দ্রুত প্রশস্ত করার। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে এ বিষয়ে নানা টালবাহানা ও দীর্ঘসূত্রিতা দেখা গেলেও বর্তমান সময়ে জনস্বার্থে প্রকল্পটির কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থাকা বিপজ্জনক বাঁকগুলো সোজা করা এবং সড়কটির প্রশস্ততা বাড়ানোর কাজ শুরু হয়েছে। এর ফলে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাতায়াতকারী পর্যটক ও সাধারণ মানুষ নিরাপদ এবং দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা গণমাধ্যমকে জানান, মহাসড়কটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশ চিহ্নিত করে সেখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং রোড সাইন স্থাপন করা হচ্ছে। কাজের মান যাতে শতভাগ সঠিক থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই মহাসড়কটির কাজ সম্পূর্ণ হলে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে এবং মূল্যবান তাজা প্রাণহানির ঘটনা আশঙ্কাজনক হারে হ্রাস পাবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD