মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তীব্র তোপের মুখে পড়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা হয়ে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিমানবন্দর চত্বরে তাকে ঘিরে স্লোগান দেন বিক্ষুব্ধ প্রবাসীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দর এলাকা ত্যাগ করার সময় একদল প্রবাসী বাংলাদেশি ড. ইউনূসের গাড়িবহরের সামনে জড়ো হন। এ সময় তারা ইউ টেররিস্ট এবং ইউ কিল্ড বাংলাদেশিজ বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ড. ইউনূসের নীতি ও সিদ্ধান্তকে দায়ী করেন বিক্ষুব্ধ জনতা। বৈশ্বিক পরিমণ্ডলে ড. ইউনূসের ভাবমূর্তি নিয়ে বিগত দিনে নানা আলোচনা থাকলেও প্রবাসীদের একাংশের এমন আচরণে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাংবাদিকদের কাছে পাঠানো তথ্যে জানা যায়, এই ঘটনার সময় কঠোর নিরাপত্তাবেষ্টনী সত্ত্বেও বিক্ষোভকারীরা ড. ইউনূসের সরাসরি মুখোমুখি হন এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তবে এই বিষয়ে ড. ইউনূস কিংবা তার সাথে থাকা সফরসঙ্গীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসীদের মধ্যে নানা ধরনের মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে, যার বহিঃপ্রকাশ ঘটেছিল নিউইয়র্কের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD