সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

জমি লিখে দেওয়ায় আপত্তি, ২৭ ঘণ্টা পর দাফন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ

বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট তীব্র পারিবারিক বিরোধের জেরে মৃত্যুর দীর্ঘ ২৭ ঘণ্টা পর দাফন সম্পন্ন হয়েছে এক ব্যক্তির। বাবার মৃত্যুর পর জানাজা ও দাফনে মেয়ের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে চলে পারিবারিক দ্বন্দ্ব ও স্থানীয়ভাবে সমঝোতার নানা প্রচেষ্টা। শেষপর্যন্ত মেয়ের দাবীকৃত দেড় লাখ টাকা পরিশোধ করার পর বিরোধের অবসান ঘটে এবং দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর পর স্বাভাবিক নিয়মেই দাফন সম্পন্ন হওয়ার কথা থাকলেও পারিবারিক সম্পত্তি বণ্টন ও জীবদ্দশায় এক ভাইয়ের নামে জমি লিখে দেওয়ার বিষয়টি নিয়ে ভাই-বোনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বোন দাবি করেন যে, বাবার এই সিদ্ধান্তে তার ন্যায্য অধিকার ক্ষুণ্ন হয়েছে। এই ক্ষোভ থেকেই তিনি দাফনে বাধা প্রদান করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের জন্য মধ্যস্থতা করেন। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD