শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য। এ সময়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় শিল্পপ্রতিষ্ঠানে কাঁচামাল আমদানিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এই ছুটির সময়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত যথারীতি স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, পূজার ছুিরর বিষয়টি ভারতীয় বন্দর কর্তৃপক্ষকে আগেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ছুটির এই দীর্ঘ সময়ে যাতে বন্দরে কোনো ধরনের জট সৃষ্টি না হয় এবং পণ্য খালাসের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে পুনরায় উভয় বন্দরের মধ্যে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক