সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সৈয়দপুরে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে পেশাগত দায়িত্ব পালনকালে মই থেকে নিচে পাকা রাস্তায় পড়ে গিয়ে হায়দার আলী নামের এক বিদ্যুৎকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সৈয়দপুর-দিনাজপুর সড়কের পাশে ইউনিক অটো রাইস মিলের সামনে এই দুঃখজনক দুর্ঘটনাটি ঘটে। নিহত হায়দার আলী নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির অর্থাৎ নেসকোর একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ওই এলাকায় বিদ্যুতের লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন হায়দার আলী। কাজ চলাকালীন হঠাৎ করেই উচু মইটি ভারসাম্য হারিয়ে পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে তিনি মাথায় ও শরীরে প্রচণ্ড আঘাত পান। সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় তার পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয় সচেতন মহলে আলোচনা শুরু হয়েছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD